info@bdshippingnews.com +880 1713012395
Monday, October 19, 2026 --:--:-- --
BREAKING
Iran–US Conflict Escalates as Strikes Intensify and Global Tensions Rise Global Shipping Industry Faces Crisis as Gulf Conflict Disrupts Trade Routes মূল্যস্ফীতির চাপেও ঈদ বাজারের আকার ১.৫ লাখ কোটি টাকার বেশি চট্টগ্রাম কাস্টমসের ৩৭৮ কন্টেইনার পণ্য নিলামে Global Financial Markets Face Uncertainty Amid Rising Geopolitical Tensions চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ Fuel Crisis Paralyzes Chattogram–Pangaon Route, Bangladesh Faces Political Tension Over Constitutional Reform Council Dispute Strait of Hormuz Crisis Escalates as Iranian Threats Disrupt Global Shipping Iran–US Conflict Escalates as Strikes Intensify and Global Tensions Rise Global Shipping Industry Faces Crisis as Gulf Conflict Disrupts Trade Routes মূল্যস্ফীতির চাপেও ঈদ বাজারের আকার ১.৫ লাখ কোটি টাকার বেশি চট্টগ্রাম কাস্টমসের ৩৭৮ কন্টেইনার পণ্য নিলামে Global Financial Markets Face Uncertainty Amid Rising Geopolitical Tensions চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ Fuel Crisis Paralyzes Chattogram–Pangaon Route, Bangladesh Faces Political Tension Over Constitutional Reform Council Dispute Strait of Hormuz Crisis Escalates as Iranian Threats Disrupt Global Shipping
উত্তাল সাগরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস তিনদিন ধরে বন্ধ | BD Shipping News
BangladeshInternationalBangladeshInternational

উত্তাল সাগরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস তিনদিন ধরে বন্ধ

Summary

উত্তাল সাগরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস তিনদিন ধরে বন্ধ, ৫০ জাহাজে আটকে ২০ লাখ টন পণ্য

উত্তাল সাগরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস তিনদিন ধরে বন্ধ

বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে টানা তিনদিন ধরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজ থেকে পণ্য ওঠানামা (লাইটারেজ কার্যক্রম) সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে দেশের আমদানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে, টানা বৃষ্টিতে বন্দরের সংরক্ষিত এলাকার একাধিক কন্টেইনার ইয়ার্ডে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সারিবদ্ধভাবে রাখা আমদানিকৃত কন্টেইনারের নিচের অংশ পানিতে তলিয়ে যাওয়ায় ভেতরে থাকা বিভিন্ন ধরনের পণ্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বন্দর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উত্তাল সাগরের কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এবং কুতুবদিয়া সংলগ্ন গভীর সমুদ্রে অবস্থানরত প্রায় ৫০টি বড় জাহাজ থেকে পণ্য খালাস কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।

এসব জাহাজে প্রায় ২০ লাখ টন পণ্য রয়েছে। এর মধ্যে রয়েছে সিমেন্ট তৈরির কাঁচামাল, অপরিশোধিত সয়াবিন তেল, অপরিশোধিত চিনি, পাথর, স্ক্র্যাপ (লোহার টুকরা) এবং কয়লা।

বন্দর ব্যবহারকারী ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, বৈরী আবহাওয়া দীর্ঘস্থায়ী হলে শিল্পকারখানার কাঁচামাল সরবরাহে বিলম্ব ঘটবে এবং দেশের সামগ্রিক সরবরাহ শৃঙ্খলেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

আবহাওয়া অনুকূলে এলে এবং সমুদ্র স্বাভাবিক হলে বহির্নোঙরে পণ্য খালাস কার্যক্রম পুনরায় শুরু হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Author

CPA - Port Authority

Journalist at BD Shipping News, covering maritime and logistics industry with over 10 years of experience.

Comments (0)

No comments yet. Be the first to comment!

Leave a Comment